মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

সংবিধান সংস্কারে জনগণকে ভুল বোঝানো হচ্ছে: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতা দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

শনিবার (২ মে) দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ডা. মো. আবদুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচিত হবেন তারা সংবিধান সংস্কার পরিষদ করবেন— এমন সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না। তারা জনগণকে ভুল বুঝাচ্ছে। জামায়াত আন্দোলন করছে দেশকে আবার অস্থির করতে।

বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা যে সমাজ রেখে গেছে, তা পুরো এথিক্স থেকে সরে গেছে। আমরা এখন সরকারের ভেতর যতোই ঢুকছি, ততোই আতঙ্কিত হচ্ছি। গত ১৫ বছরে যে তদবিরের প্রচলন চলেছে, সেই ধ্বংসপ্রাপ্ত ব্যবস্থা কীভাবে ঠিক করব, সেটিই বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, দেশ এখন ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত, এই সংকট থেকে উত্তরণে সবাইকে মিলে কাজ করতে হবে।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সনদ গঠনের সময় আমরা ছিলাম। তখন বলা হয়েছিল, সবকিছু ঐকমত্যের ভিত্তিতে হবে, নতুবা আমরা তা বাদ দেব। কিন্তু এখন বলছে পুরো সনদই বাস্তবায়ন করতে হবে। তিনি আরও জানান, সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিতে বলা হয়েছে এবং তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলে আশা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি আক্ষেপ করে বলেন, সততা ছাড়া ভালো কাজ হয় না। বর্তমানে বাংলাদেশে মসজিদ-মন্দির নির্মাণেও সবচেয়ে বেশি দুর্নীতি হয়। বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে হলে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit