গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশকে সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত ) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। শনিবার (২ মে) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে দেশ রপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের একার নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সবাইকে অংশীদারিত্বের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আমরা সেই পুরোনো অন্ধকার সময়ে ফিরে যেতে চাই না। তাই দেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। রাজনৈতিতে ভিন্নমত থাকলেও জাতীয় স্বার্থে সকলকে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেকেই হয়তো বিএনপিকে পছন্দ করেন না তবে দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওসার হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন হুমায়ুন কবির ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি অ্যাড.আক্কাস সিকদার। দেশ রূপান্তর পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি মঈনুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, সহ সভাপতি দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক আল আমিন তালুকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক আজমির হোসেন তালুকদার,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শফিউল আজম টুটুল,ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া সম্পাদক অলোক সাহাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কিউএনবি/আয়শা/০৩ মে ২০২৬,/সকাল ৮:০৩