রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে র‌্যাবের অভিযানে অবৈধভাবে মজুদ ১০৬ লিটার পেট্রোল জব্দ ও ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের দুর্গাদহ এবং নওগাঁর বদলগাছির গোবরচাপা বাজারে অভিযান চালিয়ে ১০৬ লিটার অবৈধভাবে মজুদ করা চোরাই পেট্রোল জব্দ করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা। ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন এর নেতৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুটি স্থানে র‌্যাব অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে পেট্রোল বিক্রির সময় হাতেনাতে এক ব্যবসায়ীকে আটক করে তার দেয়া তথ্য মতে জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ বাজারে অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করে এবং ১০৬ লিটার পেট্রোল জব্দ করে সাধারণ জনগণের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি কর হয়।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit