শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নির্দেশনা ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমতি নিতে হবে। হরমুজ ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণার পর জাহাজ চলাচলের নতুন নির্দেশনা দিয়েছে তেহরান।

দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এখন থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)’র অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

তবে পৃথকভাবে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সব ধরনের বাণিজ্যিক জাহাজ, এমনকি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজও হরমুজ দিয়ে চলাচলের অনুমতি পাবে। কিন্তু সামরিক জাহাজগুলোর জন্য এ রুট ব্যবহারের অনুমোদন দেওয়া হবে না।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/সকাল ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit