মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

আটলান্টায় বসছে উত্তর আমেরিকা বিএনপির সর্ববৃহৎ মিলনমেলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : প্রবাসে দলকে আরও সুসংগঠিত করতে এবং দলের কাণ্ডারি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উত্তর আমেরিকা বিএনপি’র দুই দিনব্যাপী বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন। আগামী ২৫ ও ২৬ এপ্রিল জর্জিয়ার আটলান্টায় এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হবে।

এই বিশাল ও মর্যাদাপূর্ণ আয়োজনের স্বাগতিক হিসেবে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জর্জিয়া, যুক্তরাষ্ট্র শাখা।

দলীয় সূত্রে জানা যায়, এই দুই দিনব্যাপী কর্মশালা ও কর্মী সম্মেলনে যুক্তরাষ্ট্র এবং কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিএনপির সকল পর্যায়ের কমিটি, শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন। প্রবাসের মাটিতে এটি বিএনপির অন্যতম বৃহৎ একটি সাংগঠনিক আয়োজন হতে যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই সাংগঠনিক কর্মশালায় উত্তর আমেরিকায় বিএনপির ভবিষ্যৎ রূপরেখা, প্রবাস থেকে দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদার এবং চেইন অব কমান্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডা বিএনপির শীর্ষ নেতাদের বরণ করে নিতে এবং এত বড় একটি সম্মেলন সফল করতে স্বাগতিক জর্জিয়া বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আটলান্টার স্থানীয় নেতাকর্মীদের মাঝেও এই মেগা আয়োজনকে ঘিরে চরম উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রবাসের মাটিতে ঐক্য ও শক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে এই ‘সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন’, যা উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কিউএনবি/অনিমা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit