শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।  সেইসঙ্গে প্রয়োজনে ইসরাইলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেন তিনি। 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে এরদোগান বলেন, মধ্যপ্রাচ্যে  যুদ্ধের মতো পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে ‘আগুন নিয়ে খেলা’ বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে।  পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে।’

এরদোগান বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরাইলকে এর মূল্য দিতে হবে।  আলোচনা ব্যর্থ হলে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরও বলেন, ‘যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরাইলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নিতে পারে।’

তিনি উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকত, তাহলে এমন পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া হতো। এরদোগান অভিযোগ করে বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়েও ইসরাইল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit