শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইরানে নৌ অবরোধেও যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাজ্য অংশ নেবে না। প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরগুলো অবরোধ করতে ব্রিটিশ নৌবাহিনীর কোনো জাহাজ ও সৈন্য ব্যবহার করা হবে না, তবে এই অঞ্চলে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী জাহাজ ও ড্রোনবিরোধী সক্ষমতা মোতায়েন থাকবে।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টিকে সমর্থন করে যাচ্ছি। বৈশ্বিক অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এটি খোলা রাখা জরুরিভাবে প্রয়োজন।’
 
রোববার (১২ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোবে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মনযোগের জন্য ধন্যবাদ!
 
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
 
বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’
 
এদিকে হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।
 
তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য।

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit