বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে মৌলিক গবেষণা পদ্ধতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা দৈনিক ‘ভোরের দর্পণে’ সংবাদ প্রকাশের পর কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ২ লাখ বিশ্বনেতারা কে কত ঘণ্টা ঘুমান? স্মিথের নটআউট সিদ্ধান্তে নতুন করে বিতর্কে স্নিকোমিটার, কী এটি? হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি? ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান

ইরানে নৌ অবরোধের হুমকি, যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলো চীন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ আহ্বান জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ নিরাপদ, স্থিতিশীল ও বাধামুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ সংকটের ‘মূল কারণ’ হলো চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব পক্ষকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
 

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের হুমকি দেন ডনাল্ড ট্রাম্প। 

রোববার (১২ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোবে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মনযোগের জন্য ধন্যবাদ!
 
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
 
বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit