শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইরানের সঙ্গে আলোচনার পর কী বার্তা দিলেন শেহবাজ শরিফ?

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবারের এই বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আলজাজিরার বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে কার্যকর অগ্রগতি গড়ে তুলতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘আন্তরিক ভূমিকা’ অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শেহবাজ শরিফ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে স্বাগত জানান।
এদিন শেহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গেই পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit