শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ইরানিদের সতর্কতার পর হরমুজে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের জাহাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নৌবাহিনীর সতর্কতার পর হরমুজ প্রণালিতে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম প্রেস টিভিকে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের স্থাপন করা মাইন অপসারণ শুরু করেছেন তারা। তার এ দাবির কয়েক ঘণ্টা পর ইরানের পক্ষ থেকে জানানো হলো, তাদের সতর্কতার মুখে হরমুজে প্রবেশের আগেই মার্কিনিদের জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে।
এদিকে সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি।
রানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ নেওয়ার কথা বলেছেন মার্কিন এক কর্মকর্তা। তিনি বলেছেন, এই জাহাজ নেওয়ার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যে- চাইলে তারাও হরমুজ পার হতে পারবে।
মার্কিন কর্মকর্তা বলেছেন, উপসাগরের পূর্ব থেকে পশ্চিমদিকে তাদের যুদ্ধজাহাজটি গেছে। এরপর হরমুজ পার হয়ে আরব সাগরে এসেছে এটি। এ ঘটনাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দাবি করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা। ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই হরমুজ দিয়ে পার হয়নি।
সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit