বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেল রাজশাহী। বুধবার সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে মিরপুরে বিপিএল ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী।

এদিন মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। 

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট। জয়ের জন্য শেষ ৭ ওভারে ৪০ রান প্রয়োজন ছিল সিলেটের। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন স্যাম বিলিংস ও আফিফ হোসেন। এরপরও ১২ রানে হেরে যায় তারা।

দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ক্যাচ নিয়ে গড়েছেন রেকর্ড। বিপিএলে এর আগে কেউ এক ম্যাচে ৫ ক্যাচ নিতে পারেননি।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit