সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ঢাকা-৬ আসনে যে প্রতীক পেলেন ইশরাক হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাশরুর হোসেন ধানের শীষ প্রতীকের চিঠি সংগ্রহ করেন।

প্রতীক সংগ্রহের পর মাশরুর হোসেন বলেন, আমি মাশরুর হোসেন, বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের চাচাতো ভাই হিসেবে ধানের শীষ প্রতীকটি নিয়ে যাচ্ছি এবং ইশরাক হোসেনের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা দোয়া চেয়ে যাচ্ছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা বিজয়ী হয়ে ইশরাক হোসেনকে ঢাকা-৬ আসন উপহার দেব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। মাঠ পর্যায়ে যদি খোঁজ নেন, নিরপেক্ষভাবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কোনো বিকল্প আমি দেখি না। মাশরুর আরও বলেন, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। তিনি সমাজের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং মানুষের মন জয় করে নিয়েছেন।

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit