সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

তিনদিনব্যাপী খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ওরশ শুরু শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল শুক্রবার হতে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক শাহান শাহে তরিকত সিরাজগঞ্জের বিশ্ব শান্তি মঞ্জিল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ)-এর ওরশ শুরু হচ্ছে। 

এদিন বাদ জুমা দরবারের সাজ্জাদ্দানশীন হুজুর খাজা গোলাম মেহেদীর হাত ধরে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সত্য তরিকার আরবি হরফে লেখা ‘আল্লাহু আকবার’ ঝান্ডা (নিশান) সুউচ্চ টাওয়ারে উড়িয়ে ১১১তম বাৎসরিক ওরশ শরীফের ধর্মীয় মহাসমাবেশ শুরু হবে। 

গত ২ মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। পুরো দরবার নানা ফুলের সৌরবে সাজানো হয়েছে। এতে ভারতের আসাম, এ দেশীয় বসবাসরত ইউরোপ, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশসহ সারা দেশের ধর্মপ্রাণ লাখ-লাখ মুসুল্লীরা অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন দরবার শরীফের খতিব ও পেশ ঈমাম আলহাজ্ব মাওঃ আব্দুল আউয়াল।

তিনি জানান, দেশের বৃহৎ ধর্মীয় এই মহাসমাবেশ সফল করতে জেলা প্রশাসন সার্বিক সহযোগীতা করছে। দরবার শরীফ কর্তৃপক্ষ আগত লাখ-লাখ ভক্ত এবং সকল মুসুল্লীদের থাকা-খাওয়া, ওজু গোসলসহ ধর্মীয় অনুষ্ঠান পালনে সকল ব্যবস্থা গ্রহণ করেছে। 

জেলা পুলিশের পাশাপাশি বিশেষ নিরাপত্তায় দরবারের প্রশিক্ষিত হাজারো মোজাদ্দেদিয়া আনসার নিয়োজিত থাকবে।

এদিকে ওরশ শরীফের আয়োজন বর্ণাঢ্য করতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এনায়েতপুর-সিরাজগঞ্জ ২০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে তৈরী করা হয়েছে সুবিশাল দৃষ্টিনন্দন তোরণ ও আড়াই কিলোমিটার জুড়ে আলোকসজ্জা। পাশাপাশি এবার ঐতিহ্যের ১১১তম ওরশ মেলাও বসবে।

আগামী রোববার সকাল ৯টায় দরবার শরীফের বর্তমান সাজ্জাদ্দানশীন হুজুর খাজা গোলাম মেহেদীর আখেরী মোনাজাত পরিচালনার বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে এবারের ঐতিহ্যের এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্ত হবে।

কিউএনবি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit