শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

বিপিএল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৮০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে মাইক্রোফোন হাতে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। ভারতীয় এই উপস্থাপিকার কাজ শুরুর আগেই তাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিপিএলের ঢাকা পর্ব শুরেু হলে রিধিমার উপস্থাপনা করার কথা ছিল। কিন্তু তার আসাই হলো না। তার পরিবর্তে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস এসেছেন বাংলাদেশে। বিপিএলে ধারাভাষ্য দিতে এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা।

রিধিমার বাদ পড়াটা যে মোস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব তা না বললেও চলে। গত শনিবার আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

এমন সিদ্ধান্তের পরেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফেব্রুয়ারিতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এক চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit