বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকবে রাজধানী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ও আশপাশের এলাকায় সকাল থেকেই মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে। যা দুপুর পর্যন্ত থাকতে পারে। একইসাথে তাপমাত্রাও আগের মতোই অপরিবর্তিত থাকবে।  
 
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  
 
পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। 

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৬,/সকাল ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit