বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

এশার স্বামী হিসাবে অভিষেককেই চাইতেন হেমা মালিনি, যে কারণে ভেঙে যাওয়া সম্পর্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ Time View

বিনোদন ডেক্স : বলিউড অভিনেত্রী হেমা মালিনির নাকি ইচ্ছা ছিল অমিতাভপুত্র অভিষেক বচ্চনের সঙ্গে মেয়ে এশা দেওলের বিয়ে দেবেন। কিন্তু সেই আশায় পানি ঢালেন খোদ ধর্মেন্দ্রকন্যা। অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী এশা দেওল দুজনেই তারকাসন্তান ছিলেন। বলিউডের প্রথম সারির পরিবারগুলোর কর্মজগতের সম্পর্ক অনেক সময় বদলে গেছে পারিবারিক সম্পর্কে। অনেক বছর আগে করণ জোহরের অনুষ্ঠানে এসে হেমা জানান, অভিষেক ইন্ডাস্ট্রির বিবাহযোগ্য পুরুষ। এমনকি তিনি নাকি মেয়ে এশার জন্য অভিষেকের মতোই কাউকে জামাই হিসাবে পেতে চান। 

তারপর করণ জোহরের আরেক অনুষ্ঠানে এসেছিলেন ছিলেন এশা দেওল। তখন তাকে সেই প্রশ্ন করেন পরিচালক। তিনি কি অভিষেকের মতো কাউকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান? করণ জোহরের এমন প্রশ্নের উত্তরে এশা বলেন, একেবারেই না। মায়ের সেই ইচ্ছা পূরণ করতে পারব না। তিনি বলেন, কারণ অভিষেককে আমি বড় দাদার মতো দেখি।

অভিষেক ছাড়াও আরও এক নায়ককে পছন্দ ছিল হেমা মালিনির। তিনি হলেন সুরেশ ওবেরয়ের পুত্র অভিনেতা বিবেক ওবেরয়। তারাও ইন্ডাস্ট্রির অন্দরের মানুষ। ওবেরয়দের সঙ্গেও হেমার পরিবারের সখ্য রয়েছে। যদিও বিবেককেও নাকি পাত্র হিসাবে পছন্দ করেননি এশা।  অভিনেত্রী বলেন, বিবেক একেবারেই তেমন মানুষ নন, যাকে তিনি জীবনসঙ্গী হিসাবে চান। 

অবশেষে ২০১২ সালে হীরা ব্যবসায়ী ভরত তখতানিকে বিয়ে করেন এশা দেওল। বিয়ের পর থেকে দীর্ঘ চড়াই-উতরাই দেখেন তারা দাম্পত্যজীবনে। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন এশা ও ভরত। বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন এশার সাবেক স্বামী ভরত তখতানি। দুই সন্তানকে নিয়ে হেমার সঙ্গে থাকেন এশা দেওল।

 

 

কিউএনবি / মহন / ২৮ ডিসেম্বর ২০২৫,/ সকাল ১১:৩৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit