রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

ঘাসের বস্তায় ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, ভারতীয় নাগরিকসহ আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : মেহেরপুরের বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওল হোসেলের ছেলে মো. আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুর শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (বিজিবি-৬) জানতে পারে, মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচার করা হবে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে একটি সশস্ত্র ও চৌকস অভিযানিক দল সীমান্ত পিলার ১১৭/৬-এস থেকে প্রায় ৫০ গজ ভেতরে মাঠের মধ্যে ওঁত পেতে অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে ভারতীয় সীমান্তের দিকে যাওয়ার সময় দুই সন্দেহভাজনকে দেখে বিজিবি থামার নির্দেশ দেয়।
তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়। তল্লাশির সময় তাদের বহন করা ঘাসভর্তি বস্তার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাদা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা বলে জানায় বিজিবি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit