শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
লোহিত সাগরে টোলের পরিকল্পনা নেই, জানাল হুথি ১৫ বছরের সাজা বাতিল, কারামুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট অবসরের পর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ফিরছেন স্টোকস সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭

তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫১ Time View

স্পোর্র্টস ডেস্ক : বাংলাদেশ ও তিমুর লেস্তের ম্যাচ দিয়েই শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই। প্রতিপক্ষকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে কিশোর বাহিনী। জোড়া গোল করেছেন মুহাম্মদ মানিক। রিফাত কাজি, বায়জিদ বোস্তামি ও আকাশ আহমেদ করেছেন একটি করে।

চীনের তংলিয়াং লং স্টেডিয়ামে মানিকের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে তারা লিড পায় রিফাত কাজির গোলে। মানিকের গোল দুটি ২৮ ও ৪৩ মিনিটে। বায়জিদ ৪৯ ও আকাশ গোলটি করেন ৮৮ মিনিটে।

চীনের তংলিয়াং লং স্টেডিয়ামে মানিকের জোড়া গোলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে তারা লিড পায় রিফাত কাজির গোলে। মানিকের গোল দুটি ২৮ ও ৪৩ মিনিটে। বায়জিদ ৪৯ ও আকাশ গোলটি করেন ৮৮ মিনিটে।
বাছাইয়ের ‘এ গ্রুপে থাকা বাংলাদেশ আরও ৪টি ম্যাচ খেলবে। ২৪ নভেম্বর ব্রুনেই, ২৬ নভেম্বর শ্রীলঙ্কা, ২৮ নভেম্বর বাহরাইন ও ৩০ নভেম্বর তাদের প্রতিপক্ষ চীন। প্রতিটি দলের ৫টি করে ম্যাচ শেষে একটি দল যাবে মূলপর্বে। আগামী বছরের মে’তে ১৬ দল নিয়ে সেই আসর অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

২০২৬ সালের ওই আসরের জন্য এখন পর্যন্ত ৯টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। সৌদি আরব ছাড়া বাকি ৮টি দল, তথা ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া, কাতার, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তান; এরা টিকিট নিশ্চিত করেছে আগের আসরের পারফরম্যান্স দিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit