রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পল্লবীতে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে এএসআই আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি-মোট তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্লবী থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এসব বিস্ফোরণ ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে থানা গেটের সামনে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই (নি.) মো. নুর ইসলাম আহত হন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে নগরবাসীকে। 

কিউএনবি/অনিমা/২০ নভেম্বর ২০২৫,/সকাল ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit