বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি : সারজিস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারায় ফেরার একটি বড় সুযোগ, তাই মতভেদের মধ্যেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আগামীর বাংলাদেশে জনগণ কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না উল্লেখ করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো নৈতিক অধিকার নেই।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে “শাপলা কলি” প্রতীক দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। তবু আমরা শাপলা কলি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও যদি এ ধরনের আচরণ চলতে থাকে, তাহলে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট আরও গভীর হবে। ইসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয়, তবে তাদের পরিণতিও হবে পূর্বসূরিদের মতোই।

কিউএনবি/অনিমা/০৩ নভেম্বর ২০২৫,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit