বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শাপলা কলি প্রতীক হিসেবে দেওয়া হলে নেবে এনসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : প্রতীক হিসেবে ‘শাপলা’র জন্য অনড় অবস্থান থেকে সরে এসেছে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে দলটি প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। 

রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শাপলা, সাদা শাপলা ও শাপলা কলিকে দলের প্রতীক হিসেবে চেয়ে ইসিতে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।

তিনি বলেন, আমরা শাপলা কলি নিয়ে কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। দেশবাসীর মধ্যেও আমরা শাপলা কলি প্রতীক নিয়েও ইতিবাচক সাড়া পেয়েছি। এটা আগে শাপলা ছিলো। এখন শাপলার চেয়েও আরও একধাপ এগিয়ে এলো। অর্থ্যাৎ শাপলাও আছে, কলিও আছে।

তিনি আরও বলেন, আমরা যতটুকু চিন্তা করি নির্বাচন কমিশন তার একধাপ বেড়ে চিন্তা করে। তারা শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে তো আমরা এটা ইতিবাচকভাবেই নিয়েছি। এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি দ্রুত গতিতে এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে, যাতে দ্রুত আমরা মাঠে প্রতীক নিয়ে যেতে পারি।

কিউএনবি/অনিমা/০২ নভেম্বর ২০২৫,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit