শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

সংরক্ষিত আসনে সরাসরি ভোট ও দল থেকে এক তৃতীয়াংশ নারী প্রার্থীর মনোনয়ন দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের জন্য প্রস্তাবিত ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন এবং রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়নে এক তৃতীয়াংশ নারী রাখার দাবি জানিয়েছে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরে ফোরামটির প্রতিনিধিরা।

লিখিত প্রস্তাবনায় বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে নারীদের জন্য প্রস্তাবিত ১০০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের বিধান প্রবর্তন এবং রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ আসনে ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করতে হবে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুযায়ী নারীর রাজনৈতিক অধিকার সুরক্ষিত হবে। পাশাপাশি গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে।

নেতারা বলেন, মাঠপর্যায়ে এখনো নারীরা নানা ধরনের সামাজিক ও আর্থিক বাধার মুখোমুখি হচ্ছেন। যা দূর করা না গেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন সম্ভব নয়। বৈঠকের উভয় পক্ষই নারীর রাজনৈতিক অধিকার সুদৃঢ় করতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit