শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

নিবন্ধন আবেদনে ছয় ত্রুটি, এনসিপিকে ইসির চিঠি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদনে ছয়টি গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ত্রুটি ৩ আগস্টের মধ্যে সংশোধন করে যথাযথ দলিল জমা দেওয়ার নির্দেশ দিয়ে এনসিপিকে চিঠি দিয়েছে সংস্থাটি।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে এনসিপিসহ ১৪৪টি দল ইসিতে নিবন্ধনের আবেদন করেছে। আইন অনুযায়ী, দলীয় নিবন্ধনের জন্য নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হয়, যার প্রাথমিক যাচাই শেষে ইসি এসব ঘাটতি শনাক্ত করেছে।

ইসির চিঠিতে বলা হয়, এনসিপির আবেদনে দলের সব কার্যকর জেলা ও উপজেলা দপ্তরের পূর্ণাঙ্গ তালিকা নেই। ঢাকা ও সিলেট জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে দলের নাম নেই, এমনকি কিছু উপজেলায় যথাযথ সংখ্যক সদস্যের উপস্থিতি নিশ্চিত করা যায়নি। কিশোরগঞ্জের ইটনা ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভাড়ার দলিলে দলীয় ঠিকানা ও নাম অনুপস্থিত।

এছাড়া, দলের তহবিলের পরিমাণ ও উৎস সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ রয়েছে। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তপত্রে স্বাক্ষরের ঘাটতি এবং গঠনতন্ত্রে কেন্দ্রীয় সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী মনোনয়নের সুনির্দিষ্ট বিধান নেই বলেও জানায় ইসি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলের দলিলে ‘সংবিধান–পরিপন্থী কার্যক্রম নেই’ এমন প্রত্যয়নপত্র কিংবা ১৯৭২ সালের আন্তর্জাতিক অপরাধ আইন ও কোলাবোরেটর অর্ডারের অধীনে দণ্ডপ্রাপ্ত কেউ দলের সদস্য নয়—এই সংক্রান্ত ঘোষণাও অনুপস্থিত।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, “আমরা ইসির চিঠি পেয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দেব।”

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit