শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মনিরামপুর আবারও সড়ক দূর্ঘটনায় নিহত-২,এক সপ্তাহে নিহত ৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে সোমবার সকালে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপার নিহত হয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহতরা হলো সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খলশি গ্রামের আইয়ুব খন্দকারের ছেলে ট্রাক চালক রাজু আহমেদ এবং সোনাবাড়িয়া গ্রামের মিন্টু হোসেনের ছেলে হেলপার এরফান হোসেন। এ নিয়ে এক সপ্তাহে মনিরামপুরে সড়ক দূর্ঘটনায় নিহত হলো পাঁচজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে মাছের খাদ্য বোঝাই ট্রাকটি(ঢাকা মেট্রো ট-১২- ৪৩৩৯) রোববার রাতে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসে। সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে মনিরামপুর ফিলিং ষ্টেশনের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের ক্যাবিন দুড়ড়ে মুচড়ে পড়ে। ক্যাবিনের মধ্যেই চালক ও হেলাপারের মৃত্যু হয়। পেছন থেকে ধাক্কা দেওয়ার পর সামনের ট্রাকটি একটি বৈদু্যুতিক লাইনের খুটি ভেঙ্গে সামনের দোকানের ভেতর ঢুকে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুৃলিশ গিয়ে দুমড়ে মুচড়ে পড়া ক্যাবিন কেটে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, ধারনা করা হচ্ছে চলন্ত অবস্থায় চালকের তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা হয়েছে। তিনি জানান,পরে রেকারের মাধ্যমে ট্রাক দুুিট উদ্ধার করা হয়েছে। তবে এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি।

উল্লেখ্য গত সোমবার দুপুর দুইটার দিকে মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণপাশে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয় ভ্যানযাত্রী মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া।

মঙ্গলবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে কাঠ ব্যবসায়ী তারিক হোসেন মোটরসাইকেল চালিয়ে মনিরামপুরে আসার সময় চালকিডাঙ্গা বাজারের পাশে পৌছুলে পিছন থেকে চুকনগরগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত তারিক হোসেন মনিরামপুর পৌরশহরের গাংড়া মোল্যাপাড়া এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেনের বড় ছেলে।

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit