বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫০ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শার্শার রামচন্দ্রপুর গ্রামে। মৃত কৃষক আহাদ আলী (৭২) শার্শার লক্ষনপুর গ্রামের মৃত বাহদিুর মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রামচন্দ্রপুর গ্রামের মোঃ ইফনুছ আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন গ্রামের মাঠে একটি হাসের খামার করেছেন। হাঁসের খামাওে শিয়ালের উৎপাতের কারনে খামারী তার খামারের চারি সাইটে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ স্থাপন করে। খামারী সোহেল শিয়াল মারতে প্রতিদিন রাতে তার খামারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। এই অবস্থায় সোমবার সকালে গ্রামের আহাদ আলী হাঁসের খামারের পাশ দিয়ে মাঠে যাচ্ছিল। সংযোগ দেওয়া জিআই তারের বিদ্যুৎ স্পৃষ্টে কৃষক আহাদ আলী মারা যায়।

এ ঘটনায় গ্রামের সাধারন মানুষ ক্ষিপ্ত হয়ে হাঁসের খামারটি ভাংচুর করে। স্থানয়িরা জানান এর আগেও ঐ খামারের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এশাধিক গরু ও কুকুরের মৃত্যু হয়েছে। যে কারনে গ্রামের লোকজন অনেকবার খামারীর মালিককে তার খামারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বললেও সে কর্ণপাত করেনি। এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগি পরিবারের জুলেখা বেগম বলেন, তার শ্বশুর সোমবার সকালে বাড়ি থেকে প্রতিদিনের ন্যায় মাঠে যাচ্ছিল। তাদের জমির পাশে সোহের হোসেনের হাঁসের খামার। সোহেল তার খামারে শিয়ার মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।

এ দিন সোহেল তার খামারের বিদ্যুৎ বন্ধ করেনি। যে কারনে তার শশাবুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। তিনি আরও বলেন হাঁসের খামার সোহেলের চাচাতো ভাই জুয়েল এ ঘটনায় মামলা ও পুলিশকে না জানানোর জন্য হুমকি ও ভয় প্রদর্শন করছে। এ ব্যাপাওে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর সত্যতা শিকার করেন। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন এখনও এ ঘটনায় থানায় এসে অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৯:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit