বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

চৌগাছায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View
এম এ  রহিম চৌগাছা (যশোর) : দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঢাকায় ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে যশোরের চৌগাছায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকাল ৩টায় প্রেসক্লাব মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আনিসুর রহমান।

এসময় বক্তারা বলেন, “দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু ৫৪ বছর পরেও সেই লক্ষ্যে পৌঁছানো যায়নি। বিগত জুলাই অভ্যুত্থানেও হাজারো ছাত্র-জনতা রক্ত দিয়েছে জনগণের অধিকার প্রতিষ্ঠায়। এখন আবারও একটি চক্র সন্ত্রাস, চাঁদাবাজি, গুম-খুনসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে।” তিনি ব্যবসায়ী সোহাগের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং চৌগাছাবাসীকে এসব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি আসাদুজ্জামান খান, আলহাজ্ব আলম হোসেন, সাধারণ সম্পাদক মুফতি শিহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আবু হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউসুফ আমির পরাগ প্রমুখ।

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit