শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মনিরামপুরে অদম্য লিতুনজিরার বাড়িতে ডিসির পক্ষে ইউএনও,দেওয়া হবে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৯৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরের থুতনির(মুখ) সাহায্যে লিখে এসএসসিতে জিপিএ-৫ অর্জনকারী শারীরিক প্রতিবন্ধী লিতুনজিরার বাড়িতে গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছাসহ মিষ্টিমুখ করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। শুক্রবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক আজাহারুল ইসলামের পক্ষে ইউএনও নিশাত তামান্না শেখপাড়া খানপুর গ্রামে লিতুনদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি ঘোষান দেন অচিরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার।

জন্ম থেকে হাত-পা না থাকলেও মানষিকভাবে ভেঙ্গে না পড়ে অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে মুখের থুতনির সাহায্যে লিখে ২০১৯ সালের পিইসিতে জিপিএ ৫.০০ পাওয়ার পর এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ পেয়ে চমক দেখিয়েছে লিতুনজিরা। উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কলেজ শিক্ষক হাবিবুর রহমান ও জাহানারা বেগমের একমাত্র মেয়ে লিতুনজিরা।

লিতুনজিরা বলেন,‘আমি সমাজের বোঝা হতে চাই না। ভবিষ্যতে চিকিৎসক হয়ে আমি মানবেতর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। লিতুনের পিতা-মাতা জানান, শত যন্ত্রনার মধ্যেও তাদের শারিরীক প্রতিবন্ধী মেয়ে লিতুন নম্্রভদ্র এবং লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা শক্তি দিয়ে বারবার ভাল ফলাফলের স্বাক্ষর রাখায় তারা বেশ খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন,কঠোর অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তি দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত পিতুনজিরা। তিনি ঘোষনা দেন অচিরেই লিতুন জিরাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে।

 

কিউএনবি/আয়শা//১১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit