শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভান দুর্বল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ১৪ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর: প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হাত-পা বিহীন লিতুন জিরা এসএসসিতেও জিপিএ-৫ অর্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে হাত-পা বিহীন জন্ম নেয়া অদম্য মেধাবী লিতুন জিরা প্রবল ইচ্ছা শক্তি দিয়ে মুখের সাহায্যে লিখে আবারও মেধার স্বাক্ষর রাখতে সমর্থ হয়েছে। বৃহস্পতিবার ঘোষিত এসএসসির ফলাফলে লিতুন জিরা জিপিএ-৫ অর্জন করেছে। লিতুন জিরা ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়(পিইসি) অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছিল।

উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের প্রভাষক হাবিবুর রহমানের মেয়ে লিতুনজিরা মুখে ভর দিয়ে লিখে এবার এসএসসিতেও জিপিএ-৫ অর্জন করেছে। লিতুন জিরা ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানবেতর সেবায় নিজেকে নিয়োজিত করার সংকল্প ব্যক্ত করেছে। জানাযায়, কলেজ শিক্ষক হাবিবুর রহমানের একমাত্র মেয়ে লিতুন জিরা জন্মগতভাবেই হাত-পা বিহীন। তবে হাত-পা না থাকলেও তার রয়েছে লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছাশক্তি। ফলে সে মুখের সাহায্যে লিখেই ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অদম্য মেধার স্বাক্ষর রাখে।

গোপালপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী লিতুন জিরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সেই মেধার স্বাক্ষর অক্ষুন্ন রেখেছে। এসএসসিতে জিপিএ-৫ অর্জন করায় লিতুনের পরিবারে বইছে আনন্দের বন্যা। তবে লিতুন জিরা ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার সংকল্প ব্যক্ত করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছে।

লিতুনের পিতা হাবিবুর রহমান ও মা জাহানারা খাতুন জানান, শত যন্ত্রনার মধ্যেও তাদের শারিরীক প্রতিবন্ধী মেয়ে লিতুন নম্্রভদ্র এবং লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা শক্তি দিয়ে বারবার ভাল ফলাফলের স্বাক্ষর রাখায় তারা বেশ খুশি। তবে লিতুন জিরার ভবিষ্যতে চিকিৎসক হওয়ার সংকল্প যেন বাস্তবে রূপান্তরিত হয় সে ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা//১০ জুলাই ২০২৫,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit