শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

সাবেক ১২ সচিবের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অনুসন্ধানে দুদক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগ আমলে নীতিমালা ভঙ্গ করে ধানমন্ডির ৬/১ ঠিকানায় সাবেক ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্ব টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক নাহিদ ইমরান।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মে এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে দুদক।

অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে সড়ক ৬/১ এর ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ভবনগুলোতে ১২ সচিবসহ সরকারি ঊর্ধ্বতনদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit