বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় কঠিনবর্জ্য ও মানব বর্জ্য শোধনাগার উদ্বোধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১১ Time View

এম এ রহিম চৌগাছা, (যশোর) : যশোরের চৌগাছায় পৌরসভার উদ্যোগে কঠিনবর্জ্য ও মানব বর্জ্য শোধনাগার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে এ শোধনাগারের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) তাসমিন জাহান। পৌরসভার চৌগাছা-মহেশপুর সড়কে ৩ নং ওয়ার্ডের জিওলগাড়ী গ্রামে মাঠের মধ্যে এ কঠিন বর্জ্য ও মানব বর্জ্য শোধনাগারের শুভ উদাবোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডিপি এইচই ঢাকার টিম লিডার শরিফুল আলম মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী ফেরদৌসি খাতুন, পৌরসভা সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী কাজী তামিমহাসান, এনজিও ফোরামের আঞ্চলিক পরিচাক লতিফুর রহমান, পৌরসভার ক্যাশিয়ার কালিমুল্লাহ সিদদীক, এছাড়াও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।

টিম লিডার শরিফুল আলম তার বক্তৃতায় বলেন, পরিবেশের সুরক্ষায় আমাদের মাটি, পানি ও বাতাস রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যদি আমাদের বাসাবাড়ীর ময়লা ও সেপটি ট্যাংকির ময়লা যত্রতত্র না ফেলে পৌরসভা কর্তৃক নির্মিত বর্জ্য শোধনাগারে সরবরাহ করি তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

পাশাপাশি বিভিন্ন মহামারী রোগ থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। পৌর প্রসাশক তাসমিন জাহান বলেন, পৌরসভা কর্তৃক নির্মিত বর্জ্য শোধনাগার এ শহরের একটি যুগান্তকারী ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পৌর বাসীর সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা//০৯ জুলাই ২০২৫,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit