মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সেই আনিসা পরীক্ষায় বসছেন রোববার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : মায়ের অসুস্থতার কারণে দেরিতে কেন্দ্রে এসেও হলে ঢুকতে না পারা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচএসসি পরীক্ষা শুরুর দিন প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারেননি আনিসা।

অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, আনিসার বিষয়ে শিক্ষা বোর্ড থেকে তার প্রবেশপত্র চাওয়া হয়। আনিসা আগামীকাল থেকে পরীক্ষায় অংশ নেবেন।

তিনি আরও বলেন, আনিসার মা এখন বেশ সুস্থ বলে জেনে এসেছেন আমাদের শিক্ষক।

প্রথম পরীক্ষা দিতে না পার এবং সেই পরীক্ষার মূল্যায়ন নিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং বোর্ড বিষয়টি মানবিকভাবে দেখবে।

মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র। মা অসুস্থ থাকায় দেড় ঘণ্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয়। এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে। পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায়।

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit