শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম

বাংলা সংগীতকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কানাডার বিসিএমএ’র বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বাংলাসহ বিভিন্ন সংগীতের মাধ্যমে নতুন প্রজন্ম, কমিউনিটি এবং পরিবারের মধ্যে যোগসূত্র স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাদেশি কানাডিয়ান মিউজিকাল অ্যাঁলাএন্স (বিসিএমএ) আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের উদ্যোক্তারা তাদের কর্মপন্থা বিস্তারিতভাবে তুলে ধরেন।

গত ১৫ জুন এজাক্স পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কারবোরো সেন্টারের এমপি সালমা জাহিদ, এজাক্স’র এমপি জেনিভার ম্যাকেলভি, বিসিএমএ প্রেসিডেন্ট মেহমুদ আফ্রিদি টনি, ভাইস প্রেসিডেন্ট এমিল, লিবারেল পার্টি অফ কানাডার প্রভিন্সিয়াল সেক্রেটারি আহসানুল হাফিজ।

বাংলাদেশ ব্যান্ড সংগীতের তারকা শিল্পী আশিকুজ্জামান টুলুর ভিডিও বার্তা এবং চন্দনের উপস্থিতি উপস্থিত দর্শকদের উৎসাহিত করে। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেনারেল সেক্রেটারি আশরাফুজ্জামান ইউসুফী।

শিল্পী, সংগীত উদ্যোক্তা, কলাকুশলী ও শিল্প-প্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এই মতবিনিময় সভায় নতুন প্রজন্মের সাথে সাথে তাদের পরিবারকেও সংগীতের সাথে কীভাবে যুক্ত করা যায়, আয়োজক ও পৃষ্ঠপোষকদের সংযুক্ত করা যায় এবং বাংলা সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, বিসিএমএ নিয়মিতভাবে সংগীত কর্মশালা আয়োজনের মাধ্যমে সংগীত শিক্ষার্থীদের গুণগত উৎকর্ষতার ব্যবস্থা নেবে এবং কনসার্ট আয়োজনের মাধ্যমে তা জনসম্মুখে তুলে ধরবে।

মতবিনিময় সভায় ব্যান্ড গ্রুপ ‘ক্র্যাকপ্লাটুন’ সংগীত পরিবেশন করে। একই পরিবারের বাবা, মা ও দুই শিশু সন্তান নিয়ে তৈরি এই ব্যান্ড ইতিমধ্যে সংগীত প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit