মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৫১

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ১৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। 

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ জনের প্রাণহানি হয়েছে বলে জানানো হয়েছিল।

ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন, বন্যায় ৫০০ টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দিন পরও উদ্ধারকারীরা মরদেহের সন্ধানে কাদা এবং ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।

মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেইব্রাহিম আওদু হুসেইনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে।

তিনি বলেন, শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রেড ক্রসের নাইজার রাজ্য শাখার প্রধান গিডিয়ন আদামু বলেন, উদ্ধারকারী দলগুলো বন্যা কবলিত এলাকার বিপরীত দিকে অবস্থিত জেব্বার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি জানান, এখন পর্যন্ত ১২১ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৫, /সকাল ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit