রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সৌদিতে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার সাড়ে ৯ হাজার প্রবাসী দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

‘লেনদেনের রাজনীতি নয়’ নতুন হুঁশিয়ারি ইমরানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা ‘লেনদেনের চুক্তি’তে রাজি নন। তবে তিনি সংলাপে বসতে প্রস্তুত—যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে।

বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। আলী জাফর সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

৭১ বছর বয়সি সাবেক এই অধিনায়ক ও রাজনীতিবিদ ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ মামলাগুলো দেওয়া হয়েছে।

এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন, ‘ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি। যদি চাইতেন, অনেক আগেই তিনি তা নিতে পারতেন’।

ইমরান খানের সর্বশেষ এই মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন ইমরানের বোন আলিমা খান পাকিস্তানের ‘অদৃশ্য শক্তি’দের প্রতি আহ্বান জানিয়েছেন একটি ‘দেওয়া-নেওয়া ভিত্তিক’ সংলাপে অংশ নিতে।

অন্যদিকে একই দিনে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আলিমার এ আহ্বান বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে তিনি এটিকে ‘দুর্বল প্রচেষ্টা’ বলে অভিহিত করে বলেন, বিষয়টি তদন্ত করা যেতে পারে।

এ নিয়ে আলী জাফর বলেন, ‘ইমরান খান বলেছেন, জাতীয় ঐক্যের স্বার্থে তিনি সংলাপে বসতে রাজি আছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের দরজা এখনো খোলা রয়েছে এস্টাবলিশমেন্টের (সামরিক বাহিনী) জন্য।

পিটিআই প্রধান আরও বলেন, ‘কাউকে দুই দিকে খেলতে দেওয়া হবে না’—অর্থাৎ, কেউ যেন সুবিধামতো উভয় পক্ষের সঙ্গে খেলা না করে। ক্ষমতাসীনদের নীরবতা তিনি আর সহ্য করবেন না বলেও উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি তার মামলাগুলোর দ্রুত শুনানির দাবি জানিয়ে বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার চাই’।

সাবেক প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, তার দল ইতোমধ্যে একটি প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং পরবর্তী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পূর্ণাঙ্গ কৌশল প্রকাশ করা হবে। 

একইসঙ্গে তিনি পিটিআই নেতাদের আন্দোলনের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit