শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

‘কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। 

গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে টাইগারদের পরাজয়ে কৌশলগত ত্রুটি দেখছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ব্যাটিং ইউনিটে হৃদয়ের স্লো ব‍্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি রিশাদসহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট-আপেও দুর্বলতা দেখছেন তিনি। বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পিন কোচ। সার্বিকভাবে ম্যাচ হারের বিষয়কে ‘একটি খারাপ দিন’ হিসেবেই বিবেচ্য করছেন তিনি।

মুশতাক আহমেদ বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে আমরা আজ বেশ পিছিয়ে ছিলাম। তার মানে এই নয়, আমাদের ব‍্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন শুরুটা বেশ ভালো করেছিলো। এক পর্যায়ে মনে হচ্ছিলো, জয় সম্ভব। তবে, ওভারপ্রতি ১৩-১৪ রান হয়ে যাওয়াটা খুব কঠিন।

ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়ের ভূমিকা আরও ভালো হতে পারতো বলে মনে করেন মুশতাক। বলেন, আমার বিশ্বাস আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি। হৃদয় খুব ভালো ক্রিকেটার, গেম চেঞ্জার। সে যখন ব‍্যাটিং করে খুব ভালো ভাবে বল কানেক্ট করে। আগে এরকম দৃষ্টান্ত সে অনেকবারই দেখিয়েছে।

দলের বোলিং-ফিল্ডিং ইউনিট নিয়েও কথা বলেন জাতীয় দলের স্পিন কোচ। কিছু জায়গায় খামতি ছিল উল্লেখ করে তিনি বলেন, কখনও আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে, বল দিয়ে নয়। যেমন আগা সালমানকে পেস দেয়া যাবে না স্লো বল করতে হবে, ভেরিয়েশন দিতে হবে। হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিলো। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৫, /বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit