সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

ট্রাম্পকে ‘আলফা মেল’ বলে কটুক্তি করে কটাক্ষের মুখে কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : আইফোনের নির্মাতা অ্যাপল ভারতে তাদের পণ্য তৈরি করুক এমনটি চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পরেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিজেপি সাংসদ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই বিজেপির পক্ষ থেকে জেপি নড্ডা সেই পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দেন তাকে। 

পোস্টটি মোছার পরে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কঙ্গনা। বিতর্কিত মন্তব্য মুছে দিয়ে কঙ্গনা লেখেন, ‘শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন। আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।’

কিন্তু ট্রাম্পকে নিয়ে কী লিখেছিলেন কঙ্গনা? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- কঙ্গনা লিখেছিলেন, ‘হঠাৎ ভালবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?” তার পরে নিজেই এক এক করে কারণগুলো তুলে ধরেন।’

তিনি আরও লেখেন, ‘প্রথমত, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তৃতীয়ত, নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদি সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?’

ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও তুলেন কঙ্গনা। এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও কটাক্ষের শিকার হতে হচ্ছে তাকে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৫, /সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit