সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

নাটকের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী তটিনী

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন তানজিম সাইয়ারা তটিনী। চট্টগ্রামে শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহশিল্পী তৌসিফ মাহবুব।

তৌসিফ মাহবুব বলেন, ‘আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়। আপাতত ভালো আছে সে।’

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী এবং তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়।

এতে মাথায় গুরতর আঘাত পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে।

ঈদুল আজহার জন্য এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।

কিউএনবি/অনিমা/১২ মে ২০২৫, /সকাল ৯:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit