সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান লোহিত সাগরের আরও দুই কৌশলগত দ্বীপ দখলে নিল হুথিরা হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০% বেশি শিশু ৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ হরমুজ প্রণালি নিয়ে উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের বৈঠক স্থগিত, নেপথ্যে কী? সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু ৯৮ বারের মতো পিছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে

অভিনেতা না সৈনিক? বলিউডে আসার আগে সেনাবাহিনীতে ছিলেন যাঁরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’ চলচ্চিত্রের পরিচালনার পর ভারতের সেনাবাহিনীর প্রশংসায় মেতেছে বলিউড। তবে শুধু ছবিতে সেনা চরিত্রে অভিনয় নয়, বাস্তব জীবনেও সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলিউডের কিছু তারকা। তাদের সম্পর্কে অনেকেই জানেন না।

নানা পাটেকার—‘ক্রান্তিবীর’, ‘প্রহার’-এর মতো ছবিতে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সেনাবাহিনীতে ছিলেন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।

‘থ্রি ইডিয়টস’-এ সেই অধ্যাপক—মনে আছে যিনি আমির খানের কাছে “মেশিন” শব্দের সংজ্ঞা জানতে চেয়েছিলেন? তার চরিত্রে অভিনয় করেছিলেন অচ্যুত পোতদার। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর তিনি চলচ্চিত্রে আসেন।

আনন্দ বক্সি—বলিউডের প্রখ্যাত গীতিকার, যিনি ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শোলে’, ‘অমর প্রেম’-এর মতো বহু ছবিতে গান লিখেছেন। সিনেমায় নাম লেখানোর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছিলেন।

ভারতীয় সিনেমায় সেনাবাহিনীর বীরত্বগাথা বহুবার চিত্রিত হলেও, এই কজন শিল্পী ছিলেন যাঁরা বাস্তবেই সৈনিক ছিলেন এবং পরে সিনেমার মাধ্যমে সেই অভিজ্ঞতা পর্দায় ফুটিয়ে তুলেছেন।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit