মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুকি তৈরী হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না-নূরুল হক নুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৬৭ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরী হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীণ সরকারসহ কোন সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নুরুল হক নুর রাখাইনের জন্য করিডর দেওয়ার প্রসঙ্গে  বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডরের আলোচনা চলছে, সরকারকে ওই খানেই ফুলস্টপ দিতে আহ্বান জানিয়ে আর এক পা’ও না আগাতে বলেন। অন্তর্বর্তীকালীণ সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবো তা মেনে নেয়া হবে না বলেও জানান নুরুল হক নুরু।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক  অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো:রাশেদ খান ও ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্নব কুমার শীর্ষেন্দু।এছাড়া আরও উপস্থিত ছিলেন বনানী থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো: খায়রুল খান ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।
কিউএনবি/অনিমা/০২ মে ২০২৫, /বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit