শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

এশিয়ায় ৩টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, থাকবেন মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জায়গা পাঁকা, তবুও কঠিন এক লড়াইয়ের সামনে পড়তে যাচ্ছে আলবিলেস্তেরা। জুনে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এরপর তাদের লম্বা সফর—আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়া। সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসি। 

ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ারের ম্যাচ দুটি জুনের ৫ ও ১০ তারিখে খেলবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ম্যাচটি চিলির সান্তিয়াগোতে। পরেরটি কলোম্বিয়ার বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে। দুটি ম্যাচই প্রতিপক্ষের জন্য গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিপক্ষে যারা হারবে তারাই বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট হারাবে।

গণমাধ্যমটি জানিয়েছে, বছরে সফরে ব্যস্ত থাকবে আর্জেন্টিনা। এশিয়া ও আফ্রিকায় চারটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। এরমাঝে নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে একটি ম্যাচ। এশিয়ার কাতারে একটি ও চীনে দুটি। ম্যাচগুলোর প্রতিপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, ফিফা উইন্ডোতে থাকা ‍দুটি ম্যাচে আর্জেন্টিনার খেলতে পারে আয়োজক দেশ চীনের সঙ্গে। অন্য দলটিও এখনও নিশ্চিত হয়নি। এশিয়া সফর শেষে আফ্রিকার অ্যাঙ্গোলায় যাবে লিওনেল মেসির দল। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১১ নভেম্বর নিজেদের মাঠে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটি। এ উপলক্ষে সম্প্রতি অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে বৈঠক করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। মৌখিকভাবে কথা দেওয়া হয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

অ্যাঙ্গোলা সফর শেষে কাতারে যাবে আর্জেন্টিনা দল। মধ্যপ্রাচ্যের এই দেশেই ২০২২ সালে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল তারা। এবার সেখানে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। কাতার সফরের প্রতিপক্ষও এখনো চূড়ান্ত হয়নি। প্রতিটি সফরে দলে থাকবেন মেসি।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চারটি ম্যাচ (চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর) অনুষ্ঠিত হবে জুন ও সেপ্টেম্বরে। এরপর বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের জুনে। এর আগ পর্যন্ত ম্যাচ খেলার মধ্যেই থাকতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit