শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠবে। জাতীয় নির্বাচন নিয়ে অবজ্ঞা ও অবহেলামূলক বক্তব্য অপশক্তিকে মাথা চাড়া দিয়ে উঠতে সহায়তা করবে। এছাড়া করিডোরের বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।

তিনি বলেন, বিগত বছরে যারা সংবিধান লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ জনগণের কাছে জবাবদিহি করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের আদালতে তোলার ব্যবস্থা অন্তর্বর্তী সরকারকেই করতে হবে।

জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক নিশ্চয়তা দিতে জনগণের নির্বাচিত সরকার দরকার মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে স্বাধীনভাবে ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit