বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আরও ৬৮৮১ কোটি টাকা হারাল ডিএসইর বাজার মূলধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১.০৪ শতাংশ বা ৬ হাজার ৮৮১ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫৬৯ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৬৩ হাজার ৪৫০ কোটি টাকা।

চলতি সপ্তাহে কমেছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৫৪.৬৮ পয়েন্ট বা ১.১০ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক কমেছে ২২.১২ পয়েন্ট বা ১.২০ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ১০.৫২ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ।
 
সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪১০ কোটি ১৫ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭১৮ কোটি ১৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন কমেছে ৩০৮ কোটি ৩ লাখ টাকা।
 
তবে প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮ কোটি ৯০ লাখ টাকা বা ২.৫৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৩৫২ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৬৩ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৮টি কোম্পানির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১.০৮ শতাংশ ও ১.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৮০৫.৩১ পয়েন্টে ও ৮৪২৮.৫৫ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ১.১১ শতাংশ ও সিএসই-৩০ সূচক ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৫.৮৯ পয়েন্টে ও ১১৬৭৩.৪৯ পয়েন্টে। আর সিএসআই সূচক কমেছে ০.৬৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৮৯৭.৯৮ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৬৩ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ২৭ কোটি ৩৪ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৪১ কোটি ২৯ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit