মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম

বিলবাওকে উড়িয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল ম্যানইউ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : লিগে ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা। সেমিফাইনালের বিগ ম্যাচের আগে চিন্তায় ছিলেন ইউনাইটেড কোচ। তবে তাকে চিন্তা থেকে মুক্ত করেন ইউনাইটেডের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে ইউনাইটেড। যার ফল পেতে বেশি দেরি হয়নি তাদের। ম্যাচের ৩০তম মিনিটে ম্যানুয়েল উগার্তের হেড থেকে আবারও হেড করে গোল করেন ক্যাসেমিরো। তার সাত মিনিট পরই আবারও গোল পায় সফরকারীরা।

ডি-বক্সে ইউনাইটেডের এক ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় সফরকারীরা। আর ডি-বক্সে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাওর ডিফেন্ডার ভিভিয়ান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। হাফ টাইমের ঠিক আগেই আবারও জালের দেখা পান ফার্নান্দেজ। উগার্তের ব্যাক পাস থেকে গোল করেন এই পর্তুগিজ তারকা। দ্বিতীয় হাফে আরও আক্রমণাত্মক ছিল ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি। ফলে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।


টটেনহ্যাম ৩-১ বোডো/গ্লিমট

May be an image of 3 people, people playing soccer, people playing football, crowd and text
টটেনহ্যামের হয়ে তৃতীয় গোলটি করেন সোলাঙ্কে (মাঝে)।

এদিকে রাতের আগের সেমিফাইনালে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে ৩-১ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। প্রথমেই তিন গোলে লিড পাওয়ার পর ম্যাচ শেষের কিছুক্ষণ আগে এক গোল হজম করে স্বাগতিকরা। টটেনহ্যামের হয়ে গোল করেছেন ব্রেনান জনসন, জেমস ম্যাডিসন এবং ডমিনিক সোলাঙ্কে।  

 

 

কিউএনবি/আয়শা/০২ মে ২০২৫, /দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit