শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ যানজট নিরসনে রাজধানীতে দু’টি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’

২০২৬ নারী বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি, ভেন্যু এবং ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১ মে, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

টুর্নামেন্ট শুরু হবে আগামী ১২ জুন ২০২৬ থেকে এবং চলবে ২৪ দিনব্যাপী। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লর্ডসে। টুর্নামেন্টের মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাতটি বিখ্যাত ভেন্যুতে—লর্ডস, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, হেডিংলি, ওল্ড ট্র্যাফোর্ড, দ্য ওভাল এবং ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।

এই প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বোচ্চ ১২টি দল। ইতোমধ্যে আয়োজক দেশ ইংল্যান্ডসহ অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে আগামী বছর অনুষ্ঠেয় বাছাই পর্বের মাধ্যমে।

টুর্নামেন্টে ১২ দলকে দুইটি গ্রুপে ভাগ করে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পরে শীর্ষ চার দল নিয়ে হবে সেমিফাইনাল ও ফাইনালসহ নকআউট পর্ব। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সম্পূর্ণ ম্যাচ সূচি ও সময়সূচি খুব শিগগিরই প্রকাশ করা হবে। নারী ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বিশ্বকাপ আয়োজনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছে আয়োজকরা।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit