মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১মে) সকাল ৮টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ১০টায় ডোমার বাসস্ট্যান্ড হতে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ডোমার শহর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে অতিথি হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সহ-সভাপতি তমিজ উদ্দিন সরকার, মেরাজুল হক, শ্রমিক নেতা আশিকুর রহমান আশিক, উপজেলা শ্রমিকদলের আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজ, সদস্য সচিব লোকমান হোসেন লাভলুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. আল ফারুক আব্দুল লতিফ, রবিউল আলম, আব্দুল হাকিম, হাফেজ আব্দুল হক, মোসলেহুউদ্দিন শাহ কোরাইশী। আলোচনা শেষে আন্দোলনে সকল শহীদদের রুহের আত্নার মাগয়েরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল খালেক।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit