বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

হাসিনাসহ পলাতকদের ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২২ এপ্রিল) দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। আদালতের আদেশের আলোকে আসামিদের কীভাবে ফেরাবে দুদক? এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ সময় সংবাদকে জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির চিঠি পাঠানো হচ্ছে।

ইন্টারপোলের সহায়তায় ফিরিয়ে আনার বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত হতে পারে। এদিকে, দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক কমিশনার বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে।

এদিন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে অনিকার বিরুদ্ধে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। আর আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ৭ হাজার ১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুদকের কমিশন।

 

কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit