শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ওয়াকফ আইন: সবাইকে শান্ত রাখার আবেদন মমতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬১ Time View
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ওয়াকফ বিল আইনে পরিণত হয়েছে। কিন্তু সেই আইনের বিরোধিতায় গোটা ভারতেই বিক্ষোভ, প্রতিবাদে সামিল হচ্ছে মুসলিম সমাজ।গত কয়েকদিন ধরে কলকাতাসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রাজপথে নেমেছে মুসলিমরা। আলাদা করে প্রতিবাদ করছে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বামেরা। কিন্তু এই বিক্ষোভ, প্রতিবাদ কোথাও কোথাও আবার সহিংসতায় রূপ নিয়েছে।

এমন অবস্থায় রাজ্যের মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন।

তিনি বলেন, মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার, কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে বাস্তবায়িত হবে না।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit