মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গতকাল সোমবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।

আনাদোলু জানিয়েছে, নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জেরে এই সিদ্ধান্ত নেন স্মোট্রিচ।

গাজা যুদ্ধ ও পশ্চিম তীর নিয়ে চরম অবস্থান বজায় রেখেছিলেন স্মোট্রিচ, যেকোনো যুদ্ধবিরতির হুমকিতে আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি।

পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ ও গাজায় ইহুদি বসতি স্থাপনের পক্ষে ছিলেন এই মন্ত্রী। যদিও গত সপ্তাহে সংসদে ২০২৫ সালের বাজেট পাস হওয়ায় তার পদত্যাগে জোট সরকারের পতনের আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্মোট্রিচের এই পদত্যাগ নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের অভ্যন্তরীণ বিভেদকে আরও স্পষ্ট করেছে, যা ইসরায়েলের যুদ্ধকৌশল ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করতে পারে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit