বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। একে আরেকজনের দীর্ঘদিনের বন্ধু থাকলেও এক পর্যায়ে দূরত্ব তৈরি হয় তাদের মাঝে। কথা বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় মুখ দেখাদেখিও। এরমধ্যে সোমবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল। ছেলের দীর্ঘ দিনের সতীর্থ তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর পেয়ে হাসতাপালে ছুটে এসেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরিন শারমিন। সিসিইউতে তামিমকে দেখে আসেন তারা দুজন। এছাড়া লম্বা সময় তামিমের পরিবারের সঙ্গে কাটান তারা।

তামিমের অসুস্থতার খবরে সোমবার রাতে সামাজিক মাধ্যমে দ্রুত আরোগ্যলাভের প্রার্থনা করে আবেগঘন এক বার্তা দেন সাকিব। তামিমকে প্রিয় সতীর্থ, বন্ধু ও ভাই হিসেবে উল্লেখ করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। এর আগে সন্ধ্যায় ফোনে তামিমের স্ত্রী আয়েশা ইকবালের সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন যুক্তরাষ্ট্রে থাকা অলরাউন্ডার।

সাকিবের বার্তার পরদিন বেলা ১২টার পর হাসপাতালে আসেন তার বাবা-মা। ঘণ্টাখানেক হাসপাতালে থেকে দুপুর ১টা ৩০ মিনিটের কাছাকাছি সময়ে বেরিয়ে যান তারা।

ফেরার জন্য গাড়িতে উঠে সংবাদমাধ্যমের কয়েকটি প্রশ্নের উত্তর দেন সাকিবের বাবা মাশরুর রেজা। তামিমের সবশেষ অবস্থা জানিয়ে দোয়া করার কথা বলেন তিনি।

“তামিমের সঙ্গে সাকিবের কথা হয়েছে কি না, আমি জানি না। তবে তামিম ভালো আছে। খুব শিগগিরই বাসায় চলে যেতে পারে।”

“আমাদের এখন দোয়া করা ছাড়া আর কী আছে। তামিমকে দেখলাম, তার জন্য দোয়া করলাম। আমি গতকালও তার জন্য নামাজ পড়ে দোয়া করেছি।”

জাতীয় দল ও এর আগে বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে সাকিব-তামিমের বন্ধুত্ব প্রায় দুই দশকের। সাকিবের বাবা বললেন, এরও আগে থেকেও তামিমের পরিবারের সঙ্গে পরিচয় তার।

“(তামিম) ছেলের মতো না…তামিমের আব্বা তো আমার খেলার বন্ধু। ইকবাল ভাই আমার খেলার বন্ধু। তামিমের মায়ের বিয়ের আগেই কিন্তু তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক।”

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit