বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পথশিশুদের ইফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : ইফতার সামনে নিয়ে আজানের অপেক্ষায় তাসমিম। জিজ্ঞেস করে আম্মু আজানের কতক্ষণ বাকি। মোনাজাতে আবার দোয়াও করে দাদু-নানুদের জন্য। কেননা আজ তার জীবনের প্রথম ইফতার। তার ওপর রোজা এখনো ফরজ হয়নি। আজানের সুর শোনামাত্র ইফতার গ্রহণ করল। ইফতার শেষে তৃপ্তির ঢেঁকুর তুলে বলল, আম্মু আজও রোজা রেখেছি আগামীকালও রাখব, আমাকে সাহরিতে ডেকে তুলিও। কী যে আনন্দ তার পথশিশুদের ইফতার মনে। শিশুদের ইফতারে খুশি মা ও বাবা। আনন্দের সুরে গল্পও করেন প্রতিবেশীদের সঙ্গে। তবে আপনার শিশুর বয়সি শিশু প্রতিবেশীদের ঘরে রয়েছে। তারা আপনার সন্তানের মতো রোজা রাখে। তবে বাহারি ইফতার নেই তাদের ঘরে। বাবা সারা দিন কাজ করে যা উপার্জন করেন তা দিয়ে ইফতারসামগ্রী ফল ক্রয় করা খুবই দুষ্কর, অথচ একটিবারও তাদের খবর নেওয়া হলো না। সাহরি ও ইফতার কীভাবে শিশুটি পরিবার নিয়ে করল তা দেখার কেউ নেই। অথচ আমাদের ঘরে বাহারি ইফতারসামগ্রী। কী হবে এত খাবার দিয়ে যদি আমার প্রতিবেশীদের খবর না নিই। প্রতিবেশীদের ব্যাপারে হাদিসে এসেছে, হজরত আয়েশা সিদ্দিকা (রা.) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার দুজন প্রতিবেশী আছে, কার কাছে আমি উপহার পাঠাব? রসুলুল্লাহ বললেন, যার দরজা তোমার অধিক নিকটবর্তী। বুখারি শরিফ।

আজও ইফতার মাহফিলের অভাব নেই। এলাকার বড় রাজনৈতিক ব্যক্তি বা হাজি সাহেবরা এই আয়োজনের প্রধান অতিথি। বিশেষ অতিথি এলাকার গণ্যমান্য ধনী ব্যক্তিরা। টেবিলে সাজানো বাহারি ইফতার। বিশেষ অতিথিরা প্রধান অতিথির প্রশংসায় ব্যস্ত। তবে অতিথিরা এই ইফতার মাহফিলে আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি সালামের সময়টুকুও পেল না। সংক্ষিপ্তভাবে দোয়া। এলাকার ধনী বিত্তশালীরা ইফতার গ্রহণ করছে। আপনার যে সন্তান রোজা রেখেছে তার বয়সি পথশিশুটিকে কেউ আজকের ইফতার মাহফিলে দাওয়াত দিল না। তবে আশা নিয়ে এসেছিল, কেননা আজও সে রোজা রেখেছে। পরিচয়হীনতার কারণে আয়োজকরা পথশিশুটির খোঁজ নিল না, শিশুটিও ইফতার পেল না। ধনী ব্যক্তিরা আনন্দে ইফতার করেছে, অথচ পথশিশুটি বাইরে দাঁড়িয়ে অঝোর ধারায় কাঁদছে। আজ বিবেককে জাগ্রত করার সময় এসেছে, লাখ টাকা ইফতারিতে খরচ হলো অথচ যেই ইফতার মাহফিল গরিব অসহায় মুসাফিরদের প্রবেশে বাধা। ধনীরা ইফতার পায় আর পথশিশুদের চোখে পানি। তাহলে এই ইফতারে কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৫,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit